ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ উচ্চশিক্ষায় শীর্ষে কানাডা, দ্রুত এগোচ্ছে এশিয়ার দেশগুলো জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে স'মিলে অজ্ঞাত যুবকের মরদেহ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ৩ ১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ নখ পরিষ্কার রাখলেই যত্ন নেওয়া হয় না, ধরন বুঝে মাখতে হবে প্যাকও! শান্ত কেমিস্ট্রি’র আয়োজনে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী আগামি ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৯:০৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৯:০৬:৩১ অপরাহ্ন
শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর তীরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এশার আলী প্রামানিক (৩৮) নামে এক নৌকার মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বাসিন্দা এক সন্তানের জননী সাথী খাতুন (২৪) ভোর ৬টা ২০ মিনিটের দিকে পার্শ্ববর্তী করতোয়া নদীতে গরুর জন্য পানি আনতে যান। ফেরার পথে ডিঙ্গি নৌকার মাঝি মৃত মমতাজ প্রামানিকের ছেলে এশার আলী প্রামানিক তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি হঠাৎ পেছন থেকে তার গলায় ছুরি ধরে পাশের ঘাসের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর তিনি শাহজাদপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এশার আলী প্রামানিককে গ্রেফতার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে শাহজাদপুর আমলী আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯