ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৮:০৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৮:০৫:২৬ অপরাহ্ন
যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা
রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার এবং খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ) বিকেল ৫টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-৩)-এর ১০ ধারায় দায়ের করা মামলায় গোলাম রাব্বানীকে একমাত্র আসামি করা হয়েছে। থানা পুলিশ মামলাটি গ্রহণ করে বুধবার (৪ মার্চ) আদালতে পাঠিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী গোলাম রাব্বানী পরিচালিত স্কাই বাংলা নেট নামে একটি অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৪ জুলাই ২০২৫ দুপুর ১২টার দিকে অফিসিয়াল কাজের কথা বলে তাকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৩২৯ নম্বর বাড়িতে অবস্থিত স্কাই বাংলা অফিসে ডেকে পাঠানো হয়।

বাদীর অভিযোগ, সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে অফিসে গিয়ে আসামির কক্ষে প্রবেশ করলে তাকে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির মাধ্যমে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং পরে চাকরি ছেড়ে দেন।

ঘটনার পর বাদী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন এবং সহকর্মী ও পরিচিতদের বিষয়টি জানান। অভিযোগের পর থেকে আসামি বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করতে থাকেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিকার না পেয়ে আত্মীয়-স্বজন ও বন্ধুদের পরামর্শে তিনি থানায় মামলা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী নারীর দাবি, তার পাশাপাশি আরও কয়েকজন শিক্ষার্থী গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের লিখিত অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান, বশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও মাছরাঙ্গা টেলিভিশন-সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া শুরু হয়নি বলে তারা অভিযোগ করেন।

এছাড়া গত ২ মার্চ ২০২৬ তারিখে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশ এর সদস্যদের ই-মেইলে বিষয়টি অবহিত করা হয় বলেও জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে ভুক্তভোগীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছেন এবং মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন।

চন্দ্রিমা থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আসামি গোলাম রাব্বানীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম মামলার বিষটি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর দায়েরকৃত মামলা নং-৩, তাং-০৩-০৩-২০২৬। আসামী গোলাম রাব্বানীকে গ্রেফতার মাঠে কাজ করছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক