ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে ৩৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার -২৬ ৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা জেল্লাদার ত্বক, থাকবে না বলিরেখা, ক্রিমের বদলে গ্লুটাথিয়োনে বাড়ছে ভরসা নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু

তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৫:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৫:২৫:০৮ অপরাহ্ন
তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের
৭৭৭ কোটি টাকার নির্মাণকাজে ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগ ওঠার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়রে (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে অপসারণে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে সচেতন রাজশাহীবাসী। 

বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে একই দিন সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি।

রামেবির স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সম্প্রতি ছয়টি প্যাকেজে ৭৭৭ কোটি টাকার দরপত্র আহŸান করেন প্রকল্প পরিচালক (পিডি) ও ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। অভিযোগ উঠেছে, এসব কাজ পাইয়ে দিতে ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছে।

জেনিট কর্পোরেশনের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপুর দাবি, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই তাকে কাজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এর বিনিময়ে ৯ শতাংশ কমিশন চাওয়া হয়। এ অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে রাজশাহীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন মহল থেকে ভিসির অপসারণ দাবি ওঠে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সচেতন রাজশাহীবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, তিন দিনের মধ্যে ভিসি জাওয়াদুল হককে অপসারণ করতে হবে, অন্যথায় তার দপ্তর ঘেরাও করা হবে।

তিনি অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিসি নানা অনিয়মে জড়িত। ক্যাম্পাসের কয়েক হাজার গাছ কাটা, গাছের আম লুট এবং শত কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে একটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার ভাষ্য, এখন আবার ৭৭৭ কোটি টাকার কাজ দিতে ৯ পার্সেন্ট কমিশন চেয়েছেন। দুর্নীতিগ্রস্ত এই ভিসিকে দ্রæত অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন অভিযোগ করেন, উপাচার্য অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দুর্নীতি করেছেন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গেও জড়িত। তিনি দাবি করেন, সম্প্রতি একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে যার সনদ নিয়েও প্রশ্ন রয়েছে।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আসলাম-উদ-দৌলা, সালাহউদ্দিন মিন্টু ও শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

অভিযোগ ওঠার পর বুধবার সকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি বলেন, যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা এখনো রামেবির কোনো কাজ করেনি। তাদের কাছে ঘুষ চাওয়ার প্রশ্নই আসে না।

তার দাবি, সব দরপত্র প্রক্রিয়া নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কোনো অনিয়ম করিনি বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ঠিকাদারী কাজ সংক্রান্ত সংবাদের সংবাদের বিষয়ে মামলা করবেন কি না? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন, বিষয়টি তারা দেখছেন। 

অভিযোগ-প্রতিআভিযোগের মধ্যে রাজশাহীতে উত্তেজনা বাড়ছে। তিন দিনের আল্টিমেটামের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, সে দিকে নজর স্থানীয়দের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত তদন্ত কমিটি গঠনের ঘোষণা এখনো দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু