ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল ফরিদপুরে ৯ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে আরএমপি কমিশনার বরাবর একাধিক অভিযোগ তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত কানে নীল ও গোলাপি দুই লুকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে ‘নির্মম’ নির্যাতন রাজশাহীতে খুব শীঘ্রই আন্তর্জাতিকমানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমি মন্ত্রী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি শাভুওত উৎসব ঘিরে আল-আকসায় প্রবেশের চেষ্টা, ১৩ ইহুদি তরুণ গ্রেফতার কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে?

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৩৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৩৪:৩২ অপরাহ্ন
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে? ফাইল ফটো
সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দফতর পুনর্বণ্টন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করেছেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী:

মো. শরিফুল আলম: আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

হাবিবুর রশিদ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

মো. রাজিব আহসান: তিনি দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

ফারজানা শারমীন: আগে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মো. নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

ববি হাজ্জাজ: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি
 
আলাদা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টাকে নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা হলেন:

নজরুল ইসলাম খান: বর্তমান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

রুহুল কবির রিজভী আহমেদ: তাকে তার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সিই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, গত ১৭ ও ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এই পুনর্বণ্টন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার