ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা রাজশাহীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ ও মাদকদ্রব্য জব্দ মুন্সিগঞ্জে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালী সম্পূর্ণ দখলে, দাবি ইরানের! ৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে?

ডিমলা থানা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৩০:৫৫ অপরাহ্ন
ডিমলা থানা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ডিমলা থানা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজানের ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিমলা থানা পুলিশ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) থানা চত্বরে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার, মোছা.শায়লা সাঈদ তন্বী। 

এছাড়াও উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার মো, মহসীন আলী , সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী , সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, জেলার ছয় থানার অফিসার ইনচার্জগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নগর, প্রেসক্লাব ডিমলার সভাপতি মিজানুর রহমান সবুজ এবং একই ক্লাবের সাংবাদিক জামান মৃধা ও ডিমলা রিপোর্ট সভাপতি মহিবুল ইসলাম মিলন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শানু সহ অন্যান্য সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস। সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।ধর্মীয় অনুভূতি ও সম্প্রীতির আবহে আয়োজিত এ ইফতার মাহফিল প্রশাসন ও জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক