ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

ডিমলা থানা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৩০:৫৫ অপরাহ্ন
ডিমলা থানা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ডিমলা থানা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজানের ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিমলা থানা পুলিশ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) থানা চত্বরে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার, মোছা.শায়লা সাঈদ তন্বী। 

এছাড়াও উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার মো, মহসীন আলী , সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী , সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, জেলার ছয় থানার অফিসার ইনচার্জগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নগর, প্রেসক্লাব ডিমলার সভাপতি মিজানুর রহমান সবুজ এবং একই ক্লাবের সাংবাদিক জামান মৃধা ও ডিমলা রিপোর্ট সভাপতি মহিবুল ইসলাম মিলন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শানু সহ অন্যান্য সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস। সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।ধর্মীয় অনুভূতি ও সম্প্রীতির আবহে আয়োজিত এ ইফতার মাহফিল প্রশাসন ও জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক