ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

মান্দায় পরকীয়ার সন্দেহে গৃহবধূ ও কলেজছাত্র আটক, রশিতে বেঁধে রাখার অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৮:৪৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৮:৪৫:০৮ অপরাহ্ন
মান্দায় পরকীয়ার সন্দেহে গৃহবধূ ও কলেজছাত্র আটক, রশিতে বেঁধে রাখার অভিযোগ মান্দায় পরকীয়ার সন্দেহে গৃহবধূ ও কলেজছাত্র আটক, রশিতে বেঁধে রাখার অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলা সদর ইউনিয়নের ভোলাম গ্রামে পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও এক কলেজছাত্রকে অপ্রীতিকর অবস্থায়’ আটক করে রশিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী এনামুলের স্ত্রী (দুই সন্তানের জননী) এবং স্থানীয় এক কলেজপড়ুয়া ছাত্র রবিউল (১৮)।

স্থানীয়দের দাবি, প্রায় এক সপ্তাহ ধরে ওই গৃহবধূর সঙ্গে কলেজছাত্র রবিউলের প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাতে স্বামী এনামুল বাড়িতে না থাকার সুযোগে রবিউল তাদের বাড়িতে যান। এ সময় গৃহবধূর স্বামী এনামুল বিষয়টি টের পেয়ে এলাকাবাসীকে নিয়ে ঘরের ভেতর থেকে তাদের আটক করেন। পরে স্থানীয়রা দুজনকে রশি দিয়ে বেঁধে দীর্ঘ সময় ঘরের মধ্যে আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ বলেন, মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে এবং ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে বা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত