ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল ফরিদপুরে ৯ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে আরএমপি কমিশনার বরাবর একাধিক অভিযোগ তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত কানে নীল ও গোলাপি দুই লুকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে ‘নির্মম’ নির্যাতন রাজশাহীতে খুব শীঘ্রই আন্তর্জাতিকমানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমি মন্ত্রী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি শাভুওত উৎসব ঘিরে আল-আকসায় প্রবেশের চেষ্টা, ১৩ ইহুদি তরুণ গ্রেফতার কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

রুয়েট ফ্লাইওভারের নিচে নারীর গলায় ছুরি ধরে পাসপোর্ট-ভিসাসহ ছিনতাই, সৌদি যাত্রা অনিশ্চিত

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৮:২৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৮:২৯:৩৫ অপরাহ্ন
রুয়েট ফ্লাইওভারের নিচে নারীর গলায় ছুরি ধরে পাসপোর্ট-ভিসাসহ ছিনতাই, সৌদি যাত্রা অনিশ্চিত রুয়েট ফ্লাইওভারের নিচে নারীর গলায় ছুরি ধরে পাসপোর্ট-ভিসাসহ ছিনতাই, সৌদি যাত্রা অনিশ্চিত
রাজশাহী নগরীতে এক নারী যাত্রীর গলায় ছুরি ধরে পাসপোর্ট, ভিসা ও নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিপা বেগম থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী রিপা বেগম জানান, তিনি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী ফেরেন। রাত প্রায় ৩টার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নগরীর দায়রাপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিকশাচালক হঠাৎ রিকশা থামিয়ে তার গলায় ছুরি ধরে সবকিছু ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। 

রিপা বেগম বলেন, রিকশাচালক ছিনতাইকারীর মতো আচরণ করে চাকু বের করে বলে-টাকা-পয়সা যা আছে সব দিয়ে দে। প্রাণের ভয়ে আমার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দিই। এরপর সে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়লে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারে। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

রিপা বেগম বলেন, আমার পাসপোর্ট ও ভিসা ফিরিয়ে না পেলে সৌদি আরবে আর যাওয়া হবে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। 

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেলে ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার