ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

শক্তিশালী চীনের বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫৯:২১ অপরাহ্ন
শক্তিশালী চীনের বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশ ছবি: সংগৃহীত
এশিয়ান কাপের অভিষেক আসরে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে। নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলের ব্যবধানে হারলেও ম্যাচজুড়ে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন ঋতুপর্ণা-আফঈদারা।

মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তারা। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন। এর মাঝে নিজেদের গুছিয়ে নেয় বাটলারের শিষ্যরা। 

ম্যাচের ১৪ মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। বাঁ উইং ফাঁকা পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।

ম্যাচের ২৪ মিনিটে  বাংলাদেশের জালে বল পাঠায় চীন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে দেন। এরপর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং।

এরপর ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। এতে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চীন। 

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। বেশ কয়েকবার চীনের দূর্গে হানা দেয় ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা। বাংলাদেশের আক্রমণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হন চীনের ফুটবলাররা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক