ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না: বিজয়

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫৪:৫৪ অপরাহ্ন
সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না: বিজয় ছবি: সংগৃহীত
২০২৫ বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় এনামুল হক বিজয়ের নাম উঠে এসেছিল। তাই সবশেষ আসরে খেলা হয়নি এই ওপেনারের। এমনকি বিপিএলের নিলামেও নাম ছিল না তার। 

এ বিষয়ে পরে আর বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল খেলতে না পারলেও বাকি ঘরোয়া লিগে খেলতে পারবেন বিজয় এমনটা জানা গিয়েছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজয়। 

মঙ্গলবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিজয়। নিজের সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবেন না বলে জানান তিনি। 

বিজয় বলেন, 'সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা সুন্দর (ঠিক) হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।' 

তিনি আরও বলেন, 'আজকে যদি বলি হার্ডলাইনের কথা আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন হয় এই ছেলে কিছু করেছে নাহয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার