ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৪০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৪০:০০ অপরাহ্ন
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা ছবি: সংগৃহীত
মিথ্যা অপবাদ ও মানহানির অভিযোগে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে। নায়িকার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন জ্যোতিষী তনয় শাস্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আদালতে জ্যোতিষী তনয়ের হয়ে মামলা লড়ছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় মিথ্যা অপবাদ ও মানহানির অভিযোগের পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উল্লেখ রয়েছে।
 
সময়মতো অনুষ্ঠানে অংশ না নেয়ার জন্য মিমিকে দেয়া অগ্রিম অর্থও ফেরতের দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নায়িকার কাছে ২০ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করেছে তনয়।
 
নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ঝামেলায় জড়ান মিমি। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে তনয় শাস্ত্রী হঠাৎই অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেন অভিনেত্রীকে। চাপে বাধ্য হয়ে কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন মিমি।
 
এমন হেনস্তার শিকার হয়ে জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ করেন মিমি। নায়িকার অভিযোগের পর আয়োজনের মূল আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। জামিনে মুক্তি পেলে পাল্টা আইনি পথে হাঁটেন তনয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা