ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোদাগাড়ী-সুলতানগঞ্জ নৌবন্দর উদ্বোধনের এক বছরেই অচল নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৩৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৩৬:০৪ অপরাহ্ন
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় এবার পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যদি পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে।

এসএসসি ও সমমান পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে এহছানুল হক মিলন বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অটোপাসের আর কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় মন্ত্রী যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ জিলা স্কুলগুলোতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্থাৎ উচ্চমাধ্যমিক স্কুলের আদলে হবে, যা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশনা দেন।

এছাড়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭