ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুল ঝরতে পারে শোয়ার ভুলেই! সমস্যার কারণ না জানলে বিপদ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৩২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৩২:২৮ অপরাহ্ন
চুল ঝরতে পারে শোয়ার ভুলেই! সমস্যার কারণ না জানলে বিপদ ফাইল ফটো
দূষণ, ধুলো-ধোঁয়া, অযত্নকেই চুল ঝরার কারণ হিসাবে দায়ী করা হয়। কারও আবার নেপথ্যে থাকে হরমোনের গন্ডগোলও। কিন্তু শোয়ার ভুলেও যে চুল ঝরতে পারে, তা হয়তো অনেকে ভাবতেই পারেন না।

ত্বকের রোগের চিকিৎসকেরা বলছেন, বালিশের কভার, শোয়ার ভঙ্গিমা, ঘুমের মাত্রা— এই সব কিছুর সঙ্গে চুলের ভাল বা খারাপ থাকা সম্পর্কযুক্ত। বালিশের ঢাকনাটি যদি খড়খড়ে হয়, ঘষা লেগে চুল ঝরতে পারে। আবার ঘুম কম হলেও হতে পারে হরমোনের গন্ডগোল। তারই প্রভাব পড়ে চুলে।

মাথায় রাখবেন:  সাটিন বা সিল্কের বালিশের কভারে চুল তেমন ঘষা খায় না। কারণ, এগুলি হল একেবারে মসৃণ। তবে যদি বিছানার চাদর বা বালিশের কভারে সুতোর নকশা থাকে, খড়খড় হয়, তাতে চুলে ঘষা লাগবে।
· কোন ভঙ্গিমায় শোয়া হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। বড় চুল থাকলে তা হালকা করে বেঁধে নেওয়া ভাল, এতে ঘষা লাগে কম। সোজা হয়ে শুলে চুলে ঘষা লাগবে কম। তবে পাশ ফিরে শুলে চুলের সামনের ছোট অংশগুলিতে ঘষা খাওয়ার সম্ভাবনা বাড়ে।

· স্নান করে অনেকে ভেজা চুলে শুয়ে পড়েন। অনেকে আবার ঘামে ভেজা চুলেও ঘুমোতে যান। দুই-ই চুলের জন্য ক্ষতিকর। চুল ভিজে থাকলে মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই চুল ভাল করে শুকিয়ে ঘুমোতে যাওয়া ভাল।

· অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। ঘুম কম হলে কর্টিসলের মাত্রা বাড়তে পারে। একে স্ট্রেস হরমোন বলা হয়। হরমোনের হেরফের চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়।

একই সঙ্গে ত্বকের রোগের চিকিৎসকেরা গুরুত্ব দিচ্ছেন পুষ্টিকর খাবার খাওয়া এবং সঠিক পরিচর্যার উপরে। মাসাজ় চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। চুল ভাল থাকে এতে। ডিম, মাছ, বাদাম, সব্জি, ফলের মতো খাবারও ঘন কেশের জন্য জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭