ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ওমান উপসাগরে ইরানের ১১টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন সেনার

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:১৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:১৯:২৯ অপরাহ্ন
ওমান উপসাগরে ইরানের ১১টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন সেনার ছবি: সংগৃহীত
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ১১ থেকে সংখ্যাটা শূন্যে নামিয়ে দেওয়া হয়েছে। ওমান উপসাগরে ইরানের নৌসেনার ১১টি জাহাজ ধ্বংসের দাবি করে এমনই হুঁশিয়ারি দিল আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, গত কয়েক দশক ধরে ওই অঞ্চলে আন্তর্জাতিক জাহাজগুলির উপর ‘দাদাগিরি’ করে এসেছে ইরান। এ বার ওমান উপসাগরে ইরানের সেই ‘দাদাগিরি’ বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করল সেন্টকম।

ইরানের রণতরী আইআরআইএস শহিদ বাঘেরি-কে লক্ষ্য করে হামলার সেই ফুটেজ প্রকাশ্যে এনে সেন্টকম দাবি করেছে, ‘‘দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের আধিপত্য ছিল। মাত্র ৪৮ ঘণ্টায় সেই আধিপত্য শেষ করে দিয়েছি। ওই অঞ্চলে মোতায়েন ১১টি জাহাজকে ধ্বংস করা হয়েছে। দশকের পর দশক ধরে অনেক অত্যাচার হয়েছে। এখন সেই দিন চলে গিয়েছে।’’

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হয়েছে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঠিকানায় পর পর হামলা চালানোর পর একটি ভিডিয়ো প্রকাশ করে সেন্টকম সেই ভিডিয়োর ক্যাপশনে লিখেছিল, ‘‘ইরানকে অনেক বার সতর্ক করা হয়েছে। সেন্টকম এখন শুধু নির্দেশ পালন করছে।’’ আরও একটি লেখা পোস্ট করে সেন্টকম জানায়, ইরানকে মোক্ষম জবাব দেওয়া হচ্ছে। আমেরিকার নাগরিকদের জন্য ইরান যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠছিল। তাই প্রেসিডেন্ট কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ মেনেই সেন্টকম ইরানকে মোক্ষম জবাব দিচ্ছে প্রতি মুহূর্তে।

সোমবার হোয়াইট হাউসে মেডেল অফ অনার-এ বক্তৃতা করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান বার বার আমেরিকার সতর্কবার্তাকে উপেক্ষা করে এসেছে। ট্রাম্প বলেন, ‘‘এই সামরিক সংঘাতে আমেরিকার লক্ষ্য খুব স্পষ্ট, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা।’’ তার পরই হুঁশিয়ারি দেন ট্রাম্প, এ ভাবে সীমান্তের বাইরে জঙ্গিদের অস্ত্র দিয়ে আর্থিক সহযোগিতা করতে পারে না ইরান। পাশাপাশি, এই সংঘাত নিয়ে স্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এত সহজে এই সংঘাত থামার নয়। কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। প্রয়োজনে আরও দীর্ঘায়িত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা