ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না: বুবলী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:৩৯:৩১ অপরাহ্ন
সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না: বুবলী ছবি: সংগৃহীত
ঈদে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির অনেক শিল্পী হলে হলে যখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঠিক তখন এই নায়ক ফুরফুরে মেজাজে পারিবার নিয়ে সময় কাটাচ্ছেন। এরই মধ্যে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শপিং কর বের হচ্ছেন শাকিব খান ও তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাকিব খান তার সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। পেছনে ওঠেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ। পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায়।

ভাইরাল হতেই শাকিব ভক্তদের মাঝে শুরু হয়েছে ফিসফাস। তবে কি ফের এক হচ্ছেন শাকিব-অপু? প্রশ্ন উঁকি দিচ্ছে তাদের মাথায়। ঠিক তখন সামাজিক মাধ্যমে সরব শাকিবের দ্বিতীয় সন্তানের মা অভিনেত্রী শবনম বুবলী।

মঙ্গলবার (১০ জুন) নিজের ফেসবুকে শাকিব ও বীরের সঙ্গে নিজের কিছু ছবি প্রকাশ বুবলী লিখেছেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারও চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না ।

এরপর লেখেন, সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।

সবশেষে বুবলী লেখেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদেও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

এদিকে পোস্টে বুবলী কারও নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা যাচ্ছে শাকিব-অপুর একসঙ্গে ঘোরাফেরা নিয়েই সরব হয়েছেন তিনি। আকারে ইঙ্গিতে বিষয়টিকে অপুর কারাসাজি বলতে চাইছেন তিনি। 

এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।

অপুর ভাষ্য, শাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— বলছিলেন অপু বিশ্বাস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার