ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মতিহারে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:০৯:৩০ অপরাহ্ন
মতিহারে  নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার মতিহারে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার
রাজশাহী নগরীর বেলপুকুর এলাকা থেকে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীকে যৌথ অভিযানে উদ্ধার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১-এর সিপিএসসি সদস্যরা। 

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো-রিফাত ইসলাম (১৪) ও মোঃ আকাশ আহমেদ (১৪)। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিএসসি’র একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে।

পরে সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ