ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য ভিবিডি কর্তৃক সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:০২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:০২:৫৮ অপরাহ্ন
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য ভিবিডি কর্তৃক সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য ভিবিডি কর্তৃক সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। সোমবার ২ মার্চ,২০২৬ দুপুরে নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাগো ফাউন্ডেশনের ভিবিডি-ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলা কর্তৃক তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

দেশের কারিগরি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী । তাঁর গবেষণা ও শিক্ষাদর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আলোকিত করছে। করনাকালীন পরবর্তীতে শিক্ষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলেছেন। শ্রেণি কার্যক্রমের পাশাপশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন আয় বর্ধক কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন যার মধ্যে ফ্রিল্যান্সিং অন্যতম। এ কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

ফলশ্রুতিতে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এ নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) , ২০২৪-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছেন।

তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ আত্রাই , ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

এ সময় ভিবিডি-ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁর অ্যালামনাই সদস্য ও সাবেক সভাপতি নাকিব আল হাসান, বর্তমান সভাপতি সুজলা বানু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিজান, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাওন, ট্রেজারার রতন বর্মন, হিউম্যান রিসোর্স অফিসার আনিকা তাসনিম, প্রজেক্ট অফিসার আরাফাত আবেদীন এবং পাবলিক রিলেশন অফিসার আসাদ আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিটি সদস্য মমতা হেনাহ মিন্নি ও খাইরুল বাসার এবং সাধারণ সদস্য মাহফুজ হোসেন, মেহেরীন আফরোজ, নুসরাত জাহান, জুলেখা খাতুন, মেহেদী হাসান, মেহেরাজ আফরীন, আমিনুল ইসলাম, উম্মে হাবিবা হিরা, সুমাইয়া স্নিগ্ধা, সাব্বির হোসেন, আল মুকিত, রহমতুল্লাহ ও মিনহাজ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা