ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত: এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৪:১৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৪:১৫:৫৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত: এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত: এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে অবশেষে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমান ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল-কে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। গত রোববার (১ মার্চ) সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি—এবার তা বাস্তবায়নের পথে এগোবে।”

মন্ত্রী জানান, মেডিকেল কলেজ চালুর পূর্বশর্ত হিসেবে হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন অপরিহার্য। তিনি বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হবে। আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও আইসিইউ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে একটি লিফট স্থাপনের বিষয়েও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চিকিৎসকদের কর্মরত থাকার বিধিনিষেধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। দায়িত্ব গ্রহণের মাত্র ১০–১২ দিন হয়েছে। ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে।”

তিনি আরও বলেন, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও জেলা দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছিল। বর্তমানে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের দিনাজপুর, রংপুর বা ঢাকায় যেতে হয়, যা সময় ও অর্থ উভয় দিক থেকেই কষ্টসাধ্য। প্রস্তাবিত মেডিকেল কলেজ চালু হলে, স্থানীয়ভাবে এমবিবিএস শিক্ষার সুযোগ তৈরি হবে, বিশেষায়িত চিকিৎসা সেবা সহজলভ্য হবে, কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ ঘোষণা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫