ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

দুবাগী ছাহেব বাড়িতে পবিত্র মাহে রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৩:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৩:৫৭:৪৬ অপরাহ্ন
দুবাগী ছাহেব বাড়িতে পবিত্র মাহে রামাদ্বানের  খাদ্য সামগ্রী বিতরণ দুবাগী ছাহেব বাড়িতে পবিত্র মাহে রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের বিয়ানীবাজারে হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব রাহমাতুল্লাহ আলাইহি ট্রাষ্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে তাঁর নিজ বাড়ীতে এলাকার শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বাদ জোহর, দুবাগ গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল চৌধুরীর সভাপত্বিতে খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ গাজীর মোকাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাগ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদির, আরো বক্তব্য রাখেন দক্ষিণ দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী আব্দুল কাদির, দুবাগ মক্তব মসজিদের ইমাম মাওলানা মাইনুল ইসলাম, দক্ষিণ দুবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুবাগ গ্রামের গৌরব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল, হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহ আলাইহি এর উছিলায় বিশ্বের আনাচে কানাচে দুবাগ গ্রামের পরিচিতি ও সুনাম অর্জন হয়েছে। দুবাগী ছাহেব শুধু মাত্র একজন বিশ্ব বিখ্যাত মুফতি, মুহাদ্দিস বা নন্দিত লেখক ছিলেন না। খেদমতে খলক বা আর্ত মানবতার সেবায় তাঁর বিশাল খেদমত ছিল।

তিনি নিজ এলাকা সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে নিরবে নিভৃতে গরীব এতিম, বিধবা, প্রতিবন্ধী অসহায়দের সার্বিক সাহায্য-সহযোগিতা ও সেবামূলক কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তিনি মাসজিদ-মাদ্রাসা ইত্যাদি নির্মাণে সাহায্যের হাত প্রসারিত করতেন। এতিম-অনাথদের শিক্ষার ব্যবস্থা করতেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষকে ঘর তৈরী ও মেরামত, ঢেউটিন বিতরণ, নিরাপদ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন, চিকিৎসা বঞ্চিত ব্যক্তিদেরকে সাহায্য, আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় অস্বচ্ছল লোকজনকে সার্বিকভাবে সহায়তা ও সহযোগিতা সহ সামাজিক সকল কর্মকান্ডে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

এছাড়া আল্লামা দুবাগী ছাহেব রাহমাতুল্লাহ আলাইহির তিনজন সুযোগ্য ছাহেবজাদা বিদেশের মাটিতে থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা ভুলে যাননি। মাতৃভূমির অসহায় ও দুঃস্থ মানুষের কথা বিবেচনা করে সব সময় সাহায্য সহযোগিতা করেতেছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- ‘যখন মানুষ মারা যায়, তিনটি কাজ ছাড়া মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। প্রথমটি হলো অর্জিত ধন-সম্পদ থেকে সাদকা করা, যে দানের সাওয়াব অবিরাম দানকারী মৃতবক্তির আমল নামায় পৌঁছবে। দ্বিতীয়টি হলো এমন জ্ঞান অর্জন করা; যার দ্বারা মানুষ উপকৃত হবে। আর তৃতীয়টি হলো এমন নেক সন্তান রেখে যাওয়া; যে সন্তান মৃত্যুর পর মৃতব্যক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে। এ হাদীসটি সর্বদিক দিয়ে আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহর ক্ষেত্রে  প্রযোজ্য।

পরিশেষে উপস্থিত সবাই আল্লাহর দরবারে করজোড়ে দোয়া করেন তিনি যেন ইসলামের নিবেদিত প্রাণ মনীষী হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব ক্বিবলাহ  রাহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাঁর দরজা বুলুন্দি করেন। এছাড়া হযরতের রেখে যাওয়া সকল খেদমত, ঐতিহ্য ও স্মৃতিকে আজীবন হেফাজত রাখেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক।

পরে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, ছোলা সহ বিভিন্ন পন্যের খাদ্য ও ইফতার সামগ্রীর বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে গরীব অসহায় দরিদ্র পরিবারগুলো খুবই আনন্দিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ