ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ পিস ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেফতার জুতার ভেতর ও শার্টের কলারে লুকিয়ে হেরোইন বহনকালে মাদক কারবারী গ্রেফতার উৎসবমুখর পরিবেশে মাসকাটা দিঘী স্কুলের ৭৩ বছর পূর্তি পালন উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না; কাজের বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে- এলজিআরডি মন্ত্রী রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড ফুলবাড়ীতে কলার মোচার লাল পাপড়ির সংকেতে ট্রেন থামালেন দিনমজুর প্রাণ বাঁচলো শতশত যাত্রীর মোহনপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল: এফএএ-এর গাফিলতির অভিযোগ নিউ ইয়র্কের বিমানবন্দরে বিমান ও জরুরি যানবাহনের সংঘর্ষে পাইলট-কো-পাইলট নিহত তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

গোদাগাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৯:৫০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৯:৫০:০৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো গোদাগাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন গোদাগাড়ী উপজেলা প্রশাসন। 

জানা গেছে, গত রোববার (১ মার্চ) দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানের মাটি কাটা পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযান চলাকালে রাজাবাড়ি হাট, গোদাগাড়ীর সীমান্তবর্তী ঝিলিম বাজারসহ বিভিন্ন স্থানে মাটি কাটা পয়েন্টে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ৪টি এস্কেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেওয়া হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও সরঞ্জামগুলো বিকল করে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে এবং কোথাও কোথাও দিনের আলোতে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, গোদাগাড়ীতে কৃষি জমির মাটি কেটে বিক্রি করা বর্তমানে একটি অন্যতম প্রধান সমস্যা। আমরা এটি প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অপরাধীরা বিভিন্ন কৌশলে জমির টপসয়েল নষ্ট করছে, যা দীর্ঘমেয়াদে কৃষির জন্য হুমকি স্বরূপ। তিনি বলেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু এস্কেভেটর অকেজো করার পাশাপাশি অনেককে জেল ও জরিমানা করেছি। জনস্বার্থে ও ফসলি জমি রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি ফসলি জমি রক্ষায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এদিকে উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ কৃষক ও সচেতন মহল। তারা আশা করছেন, নিয়মিত তদারকি ও কঠোর শাস্তির ব্যবস্থা থাকলে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার