ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগ: আত্মরক্ষায় অভিযুক্তের লিঙ্গ কর্তন

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:৪৯:৪৬ অপরাহ্ন
জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগ: আত্মরক্ষায় অভিযুক্তের লিঙ্গ কর্তন জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগ: আত্মরক্ষায় অভিযুক্তের লিঙ্গ কর্তন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশীর লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী। ঘটনার পরদিন তিনি নিজেই থানায় গিয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নজরুল ইসলাম (নজু) ও ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা। ঘটনার সময় গৃহবধূ ঘরে একা ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় নজরুল ইসলাম জোরপূর্বক ঘরে প্রবেশ করে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন এবং বিভিন্ন কুপ্রস্তাব দেন। একপর্যায়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, “ঘটনার দিন আমি ঘরের ভেতরে কাজ করছিলাম। আমার স্বামী বাড়িতে ছিলেন না, সন্তানরা ঘরের ভেতরে খেলছিল। এমন সময় প্রতিবেশী নজরুল ইসলাম হঠাৎ আমার ঘরে প্রবেশ করে আমাকে জাপটে ধরে। আমি চিৎকার করলে সে আমার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে আমাকে বিছানায় ফেলে দেয়। তখন আত্মরক্ষার জন্য ঘরে থাকা ব্লেড দিয়ে তাকে আঘাত করি। এতে তার গোপনাঙ্গ কেটে যায়। পরে সে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন বলেন, “এর আগেও নজরুল ইসলাম বিভিন্নভাবে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। সম্মানের কথা ভেবে বিষয়টি কাউকে জানাইনি। ঘটনার দিন আমার স্ত্রী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে। পরে আমার স্ত্রী আত্মরক্ষার্থে ব্লেড দিয়ে আঘাত করে।”

অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কিছুই ঘটেনি। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ক্ষেতলাল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮