ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ ট্রাম্পের অবরোধকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে হরমুজ পার হলো চীনের জাহাজ ঢাকায় ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা পেট ও লিভার ঠিক কতটা সুস্থ? মিলিয়ে নিন শরীরেরই ৭ সঙ্কেতে পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন বুঝে উঠতে পারেন না নোরা ফতেহি! কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ রাজশাহী চেম্বার নির্বাচনে হাসেন আলী প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারণা তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ ফুলবাড়ীতে ডায়রিয়া রোগী বাড়ছে, সাত দিনে ভর্তি হয়েছে ৪৬৮ জন রোগী অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার দাবিতে মানববন্ধন নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমূলক কর্মসূচী পালন বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ: গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

রোজের রান্নায় মাইক্রোওয়েভের ব্যবহার কি অজান্তেই ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:৩৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:৩৫:০৬ অপরাহ্ন
রোজের রান্নায় মাইক্রোওয়েভের ব্যবহার কি অজান্তেই ক্যানসারের ঝুঁকি বাড়ায়? ফাইল ফটো
ক্যানসার মানেই মৃত্যুদণ্ডের মতো আতঙ্কের এক নাম। রোগটি ক্রমশ বাড়ছে, এমন ধারণা থেকে দৈনন্দিন ব্যবহারের জিনিস নিয়েও বাড়ছে সতর্কতা। বিশেষ করে “রেডিয়েশন” শব্দটা শুনলেই ভয় পান অনেকে। তাই মাইক্রোওয়েভ ওভেন, যার নামেই বোঝা যা এটি রেডিয়েশন ব্যবহার করে, তা ক্যানসারের ঝুঁকি বাড়ায় কি না, সেই প্রশ্ন বারবার উঠছে।

এই নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন রায়পুরের অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্ট জয়েশ শর্মা। ২৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক ২৩ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ব্যাখ্যা করে জানান, মাইক্রোওয়েভ ব্যবহার সাধারণত নিরাপদ, তবে ব্যবহার করার সময় একটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। মাইক্রোওয়েভ কি ক্যানসার ডেকে আনতে পারে? সেই নিয়েও কথা বলেছেন তিনি।

ডা. শর্মার কথায়, এই প্রশ্নের উত্তর “হ্যাঁ” এবং “না” - দুটোই হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর ‘না’।

তিনি ব্যাখ্যা করেন, মাইক্রোওয়েভ হল এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। বায়োলজির দৃষ্টিকোণ থেকে দেখলে রেডিয়েশন দুই ধরনের,

১) আয়নাইজিং রেডিয়েশন: এই ধরনের রেডিয়েশনের শক্তি এত বেশি যে এটি পরমাণুকে ভেঙে দিতে পারে। ডিএনএ-তে আঘাত করলে মিউটেশন ঘটতে পারে, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে অতিবেগুনি রশ্মি, এক্স-রে, পারমাণবিক বিস্ফোরণের বিকিরণ।

২) নন-আয়নাইজিং রেডিয়েশন: এগুলির শক্তি এত বেশি নয় যে পরমাণু ভাঙতে পারে। দৃশ্যমান আলো এর সেরা উদাহরণ।

ডা. শর্মা জানান, মাইক্রোওয়েভ রেডিয়েশনও নন-আয়নাইজিং এবং দৃশ্যমান আলোর থেকেও কম শক্তিশালী। ফলে এটি ডিএনএ-কে ভেঙে মিউটেশন ঘটাতে পারে না। মাইক্রোওয়েভের কাজ শুধু খাবার গরম করা।

তিনি যুক্তি দেন, যদি গরম করাই ক্যানসারের কারণ হতো, তবে সব রান্নার পদ্ধতিই ঝুঁকিপূর্ণ হত - যা বাস্তবে নয়। তাই মাইক্রোওয়েভে খাবার গরম করা সাধারণভাবে নিরাপদ।

যদিও মাইক্রোওয়েভ নিজে ক্যানসার সৃষ্টি করে না, তবুও ব্যবহার নিয়ে একটি বড় সতর্কতা রয়েছে। রেস্তরাঁ থেকে খাবার এলে অনেক সময় প্লাস্টিক কন্টেনারেই তা মাইক্রোওয়েভে গরম করা হয়। আবার সেই পাত্র পুনর্ব্যবহারও করা হয়।

ডা. শর্মা বলেন - কাঁচ বা সিরামিক পাত্র মাইক্রোওয়েভে নিরাপদ, কারণ এগুলি স্থিতিশীল উপাদান দিয়ে তৈরি। কিন্তু কিছু ধরনের প্লাস্টিক গরম করলে ভেঙে গিয়ে রাসায়নিক তৈরি করতে পারে। এই রাসায়নিক খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করলে সামান্য হলেও ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। ঝুঁকি খুব বেশি নয়, তবে শূন্যও নয়।

কী করবেন?
সম্ভব হলে খাবার কাঁচ বা সিরামিক পাত্রে তুলে গরম করুন
প্লাস্টিক কন্টেনার পুনর্ব্যবহার এড়িয়ে চলুন
“মাইক্রোওয়েভ-সেফ” লেখা না থাকলে প্লাস্টিক ব্যবহার করবেন না
মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আতঙ্কের বড় কারণ “রেডিয়েশন” শব্দটি। কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে, ভুল পাত্রে খাবার গরম করাই আসল ঝুঁকি। সচেতন থাকলেই নিরাপদে মাইক্রোওয়েভ ব্যবহার করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা