ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কর্মক্ষেত্রে কোন কোন নিয়ম মানা জরুরি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:২২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:২২:৩০ অপরাহ্ন
কর্মক্ষেত্রে কোন কোন নিয়ম মানা জরুরি ফাইল ফটো
ভাল চাকরি, বেতনও ভাল। কিন্তু অনেক সময় দেখা যায় কর্মী তা ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। তাঁর হাতে যে ভাল আর একটি কাজের খোঁজ রয়েছে তাও নয়। কিন্তু তিনি হয়তো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বা কর্মক্ষেত্র পছন্দ হচ্ছে না।

কাজের পরিবেশ এবং পরিসর ঠিক না থাকলে, তা যেমন ব্যক্তি বিশেষের কেরিয়ারে প্রভাব ফেলে, তেমনই তার জের এসে পড়ে ব্যক্তিগত বা পারিবারিক জীবনেও। কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকলে শুধু যে কাজে মন দেওয়া সহজ হয় তা নয়, পেশাগত জীবনে সুখ থাকলে, ব্যক্তিজীবনেও শান্তি বজায় রাখা অনেক সহজ হয়।

কিন্তু পেশাগত জীবন যে সকলের মসৃণ হবে এমনটা নয়। সেখানেও থাকে মন কষাকষি, রেষারেষি, ধমক, প্রতিযোগিতা।এমন খুঁটিনাটি বিষয় সামলাতে হলে কর্মক্ষেত্রে নিজের কোন আচরণ নিয়ে সংযত থাকা দরকার?

সহকর্মীরা বন্ধু নন: কাজের সুস্থ পরিবেশ বজায় রাখতে হলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি। কিন্তু তাঁদের সঙ্গে কতটা মন খুলে কথা বলা যায় তা নিজেকেই বুঝতে হবে। ব্যক্তিগত জীবন অন্যের কাছে হাট করে খুলে দেওয়া ঠিক নয়। বিশেষত কর্পোরেট জগতেরও আদব-কায়দা আছে। তা ছাড়া, আজ কেউ এক জায়গায় চাকরি করছেন, পরে তিনি অন্য জায়গায় যাবেন। কিন্তু কাকে বলা, কোন কথা কী ভাবে ছড়িয়ে পড়বে তা কেউ জানেন না।

অফিস ঘরবাড়ি নয়: অফিস কর্মক্ষেত্র, বাড়ি নয়। এটা মনে রাখা দরকার। যত দ্রুত অফিসের কাজ সারতে পারবেন, ততই পরিবার, বন্ধু বা প্রিয় মানুষকে সময় দিতে পারবেন। কাজের ফাঁকে অন্যকে নিয়ে সমালোচনা, এর-ওর কাছে ঊর্ধ্বতনের নামে নিন্দার জন্য পরে বিপাকে পড়তে হতে পারে। অফিসের কাজ হয়ে গেলে গালগল্প না করে, বেরিয়ে পড়াই ভাল।

সময়ে শেষ করা: কাজেরও সময়সীমা থাকা প্রয়োজন। অনেকে অফিসের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পেরে, তা বাড়িতে বয়ে আনেন। কিন্তু ক্লান্ত মস্তিষ্কে কাজ চালিয়ে যাওয়া কোনও কাজের কথা নয়। এতে ভুলভ্রান্তি বাড়তে পারে। সময়ের মধ্যে কাজ শেষ করার পরে অফিসেও নম্রভাবে বুঝিয়ে দেওয়া প্রয়োজন, ছুটির পরে কাজের বোঝা টেনে নিয়ে যেতে চান না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড