ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

‘চোখের পাতা এক করতে পারছি না, জানি না কী হতে চলেছে’: নার্গিস ফকরি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:০০:১৭ অপরাহ্ন
‘চোখের পাতা এক করতে পারছি না, জানি না কী হতে চলেছে’: নার্গিস ফকরি ছবি: সংগৃহীত
দুবাইতে আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। পশ্চিম এশিয়ার দেশগুলিতে অশান্ত পরিস্থিতি। শনিবার থেকে ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণ চলেছে। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এই অবস্থার আঁচ পড়েছে দুবাই, আবু ধাবিতেও। সোনাল চৌহান আটকে রয়েছেন দুবাইতে। ইশা গুপ্ত আটকে রয়েছেন আবু ধাবিতে। এর মধ্যেই নার্গিস জানালেন, তিনিও দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন।

সমাজমাধ্যমে অভিনেত্রী লিখলেন, আতঙ্কে দু’চোখের পাতা এক করতে পারছেন না তিনি। জানলা থেকে থমথমে দুবাইয়ের ছবি ভাগ করে নিয়ে নার্গিস লেখেন, “যা-ই হোক, এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে। এর ঠিক পরমূহুর্তেই কী হতে চলেছে, আমরা কেউ জানি না।” এই পরিস্থিতি নিয়ে তিনি আরও লেখেন, “ঘুমোতে পর্যন্ত পারছি না। মাথা সব সময় অতি সজাগ হয়ে থাকছে। রাত পেরিয়ে যাচ্ছে, তা-ও ঘুমোতে পারছি না।” নার্গিসের দুবাইয়ে বাড়ি রয়েছে। ব্যবসায়ী টনি বেগকে বিয়ে করেছিলেন তিনি। শোনা যায়, তাঁর সঙ্গেই দুবাইতে থাকেন তিনি।

রবিবার ‘জন্নত’ ছবির অভিনেত্রী সোনাল চৌহান একটি পোস্ট করেছিলেন। তিনি দেশে ফেরার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চান। অভিনেত্রী সমাজমাধ্যমে লেখেন, “মাননীয় প্রধান মন্ত্রীজি, বর্তমান পরিস্থিতির জন্য আমি দুবাইয়ে আটকে রয়েছি। উড়ান বাতিল হয়ে যাচ্ছে। দেশে কখন ফেরা সম্ভব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। নিরাপদে যাতে ঘরে ফিরতে পারি, তার জন্য সরকারের কাছে সহায়তা চাইছি।” আগাম কৃতজ্ঞতাও জানান ‘জন্নত’ ছবির অভিনেত্রী।

‘জন্নত ২’ খ্যাত অভিনেত্রী ইশা গুপ্ত জানান, মোদী সরকারের উপর তাঁর আস্থা রয়েছে। তাই নিরাপদে ফিরবেন বলেই তাঁর বিশ্বাস। তিনি লেখেন, “যাঁদের উপর এই কঠিন পরিস্থিতির আঁচ পড়ছে, তাঁদের জন্য প্রার্থনা করছি। সবাই নিরাপদে থাকুন। আশা করি দ্রুত ঘরে ফিরতে পারব।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম