ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

মাত্র ২৭ শতাংশ মার্কিন নাগরিক ইরান আক্রমণের পক্ষে!

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:৪৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:৪৬:২৬ অপরাহ্ন
মাত্র ২৭ শতাংশ মার্কিন নাগরিক ইরান আক্রমণের পক্ষে! ছবি: সংগৃহীত
প্রতি চার জন আমেরিকানের মধ্যে মাত্র এক জন মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সঠিক। অর্থাৎ, চার জনের মধ্যে বাকি তিন জন আমেরিকানই সরকারের এই সিদ্ধান্তের বিপক্ষে। সংবাদসংস্থা রয়টার্সের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় যোগদানকারী অধিকাংশ এও মনে করেন যে, ট্রাম্প যুদ্ধে অতি আগ্রহী। তিনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হামলার নির্দেশ দিয়ে চলেছেন।

গত শনিবার আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী হামলা চালায় ইরানে। তাতে মৃত্যু হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ একাধিক শীর্ষ নেতার। ইরানও প্রত্যাঘাত করেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এখনও ইরানের হামলা চলছে। এই সংঘর্ষ শুরুর পরেই সমীক্ষা শুরু করেছিল রয়টার্স। রবিবার রাত পর্যন্ত তা চলেছে। আমেরিকার বিভিন্ন প্রান্তের ১,২৮২ জন অনলাইনে সমীক্ষায় যোগ দিয়েছেন। দেখা যাচ্ছে, এঁদের মধ্যে ২৭ শতাংশ ইরান আক্রমণের পক্ষে মত দিয়েছেন। তাঁদের মধ্যে রিপাবলিকানের সংখ্যা ৫৫ শতাংশ। ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে রয়েছেন ৪৩ শতাংশ মানুষ এবং এই তালিকায় ৭৪ শতাংশ ডেমোক্র্যাটের পাশাপাশি ১৩ শতাংশ রিপাবলিকানও রয়েছেন। বাকি ৩০ শতাংশ আমেরিকান এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

সমীক্ষায় যোগদানকারীদের ট্রাম্পের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গত কয়েক মাসে ভেনেজুয়েলা, সিরিয়া, নাইজেরিয়ায় পর পর আক্রমণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। গত বছর হামলা চালানো হয়েছিল ইরানেও। মার্কিন প্রেসিডেন্ট কি সেনাবাহিনীকে ব্যবহার করতে অতি আগ্রহী? সমীক্ষায় ৫৬ শতাংশ আমেরিকান এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেছেন। তাঁদের মধ্যে ডেমোক্র্যাটের সংখ্যাই ৮৭ শতাংশ। ২৩ শতাংশ রিপাবলিকানও এই মত সমর্থন করেছেন। তাঁরা মনে করেন, ট্রাম্প যুদ্ধে অতি আগ্রহী।

ইরানে হামলায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে রবিবার স্বীকার করেছে আমেরিকা। এই স্বীকারোক্তির আগেই অবশ্য রয়টার্সের সমীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাম্প দাবি করেছেন, আরও মার্কিন সেনার মৃত্যু হতে পারে। তাঁর দলেরই ৪২ শতাংশ মানুষ জানিয়েছেন, মার্কিন সেনার ক্ষতি হলে তাঁরা ইরানে হামলাকে সমর্থন করবেন না। এ ছাড়া, যুদ্ধের কারণে তেলের দামও চড়তে শুরু করেছে। তা নিয়ে পৃথক উদ্বেগ রয়েছে আমেরিকানদের মধ্যে।

ইরানে আমেরিকার হামলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ হয়েছে রবিবারই। হোয়াইট হাউসের বাইরে এবং টাইম্‌স স্কোয়ারে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। দাবি, মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে ট্রাম্প ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন এবং ইরান আক্রমণ করেছেন। যদিও খামেনেইয়ের মৃত্যুর পর আমেরিকার ইরানি নাগরিকদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪