ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:২৪:১৬ অপরাহ্ন
সাতক্ষীরায় বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাতক্ষীরায় বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে চেয়ার-টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবি আংশিক পুড়ে যায়। পুড়ে যায় সাতক্ষীরা -১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবিও।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় লোকজন দেখতে পান সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন জ্বলছে। এ সময় দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হলেও অফিসে সাটার লাগানো থাকায় সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তার আগ সেখানে পাটকেলঘাটা থানার পুলিশও পৌঁছায়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। 

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, ৫ আগস্টের আগে যারা এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা স্বাধীনতা হরণ করেছিল, তারা আবারও ফিরে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এখানে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবিসহ সাতক্ষীরা-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি পুড়িয়েছে। 

তিনি আরও বলেন, আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির গণমাধ্যমকে বলেন, রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর