ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:১৫:৩৯ অপরাহ্ন
জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি ওই নারীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় আত্মরক্ষার্থে নারীটি ধারালো বস্তু দিয়ে আঘাত করলে নজরুল ইসলামের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানান, এর আগেও অভিযুক্ত নজরুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। সামাজিক সম্মানের কথা ভেবে বিষয়টি প্রকাশ করা হয়নি। ঘটনার দিন তার স্ত্রী ঘরে বসে পায়ের নখ কাটছিলেন। এ সময় নজরুল ইসলাম পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে স্ত্রী কৌশলে তাকে বিছানায় শুতে বলেন এবং পরে ব্লেড দিয়ে আঘাত করেন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কিছুই ঘটেনি। এরপর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার