ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ

রাজশাহী নগরীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে আগুন; পানির অভাবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১২:২১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১২:২১:২০ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে আগুন; পানির অভাবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই রাজশাহী নগরীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে আগুন; পানির অভাবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
রাজশাহী নগরীর পলাশ ট্রেডার্স নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ডে গোডাউনের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সঠিক সময়ে পৌঁছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিস সদস্যদের।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভিতরে পানি, চিপস্, ড্রিংস, চকলেট, বিস্কুট, কয়েল-সহ অন্যান্য মালামাল ছিল, যা দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরুতে পানি সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। পরে ১৪ পায়ের ড্রেন থেকে পানি সংগ্রহ করে চেষ্টা চালানো হচ্ছে।

পলাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাশ জানান, তাঁর পিতা মন্টু হাজির মালিকাধীন এই গোডাউনে রাখা ছিল প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য। তিনি আরও বলেন, অবশিষ্ট কিছু নাই, সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন কী কারণে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ