ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১০:০৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১০:০৯:৪৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায় ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়
উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিল যেন রূপ নিল এক রাজনৈতিক ও সামাজিক বার্তার মঞ্চে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি। যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিন্তাগুলোকে একত্রিত করার সময় এখন এসেছে বলে ভরা হলরুমে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের চিন্তা-ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই ভাবনাগুলোকে একত্রিত করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।

তিনি ইঙ্গিত দেন,দেশের বর্তমান বাস্তবতায় সামাজিক সংহতি ও মূল্যবোধ পুনর্গঠন অত্যন্ত জরুরি। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র পূর্ণতা পেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন,সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। নারীরা প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের পেছনে ঠেলে দিলে জাতি কখনোই এগোতে পারবে না। তিনি আরও বলেন, একটি আধুনিক, প্রগতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য নারী-পুরুষদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। ব

বক্তব্যের শেষাংশে তিনি সকলকে উদ্দেশ করে বলেন, আসুন, সবাই মিলে বাংলাদেশকে একটি ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন, নারীর অধিকার ও অংশগ্রহণের প্রশ্নে মির্জা ফখরুলের এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়-বরং সাম্প্রতিক সামাজিক বিতর্কের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান। বিশেষ করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও সামাজিক মূল্যবোধের প্রশ্নে এই বার্তা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থার ইঙ্গিত বহন করছে। ইফতারের আধ্যাত্মিক আবহে দেওয়া এই বক্তব্য যেন হয়ে উঠে সামাজিক ন্যায়, সমতা ও ভালোবাসাভিত্তিক রাষ্ট্র গঠনের এক দৃঢ় অঙ্গীকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম