ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাধারণ নির্দেশনাসমূহ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী আগামি ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো নকল বিড়ি বন্ধে পাবনায় ডিসি অফিসে শ্রমিকদের মানববন্ধন হাওড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ধান চাষে বরেন্দ্র বদলে দেবে 'নূর ধান-১' নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা- বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান গরমে মাইগ্রেনের ব্যথা ভোগায়, বাড়ে ভার্টিগোর সমস্যাও, যন্ত্রণা কমাতে অভ্যাস করুন তিন আসন বরুণ ধবনের সঙ্গে মৌনী রায়ের নয়া সমীকরণ, দেখে তাজ্জব বলিউড সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১০:০৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১০:০৯:৪৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায় ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়
উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিল যেন রূপ নিল এক রাজনৈতিক ও সামাজিক বার্তার মঞ্চে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি। যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিন্তাগুলোকে একত্রিত করার সময় এখন এসেছে বলে ভরা হলরুমে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের চিন্তা-ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই ভাবনাগুলোকে একত্রিত করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।

তিনি ইঙ্গিত দেন,দেশের বর্তমান বাস্তবতায় সামাজিক সংহতি ও মূল্যবোধ পুনর্গঠন অত্যন্ত জরুরি। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র পূর্ণতা পেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন,সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। নারীরা প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের পেছনে ঠেলে দিলে জাতি কখনোই এগোতে পারবে না। তিনি আরও বলেন, একটি আধুনিক, প্রগতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য নারী-পুরুষদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। ব

বক্তব্যের শেষাংশে তিনি সকলকে উদ্দেশ করে বলেন, আসুন, সবাই মিলে বাংলাদেশকে একটি ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন, নারীর অধিকার ও অংশগ্রহণের প্রশ্নে মির্জা ফখরুলের এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়-বরং সাম্প্রতিক সামাজিক বিতর্কের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান। বিশেষ করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও সামাজিক মূল্যবোধের প্রশ্নে এই বার্তা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থার ইঙ্গিত বহন করছে। ইফতারের আধ্যাত্মিক আবহে দেওয়া এই বক্তব্য যেন হয়ে উঠে সামাজিক ন্যায়, সমতা ও ভালোবাসাভিত্তিক রাষ্ট্র গঠনের এক দৃঢ় অঙ্গীকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাধারণ নির্দেশনাসমূহ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাধারণ নির্দেশনাসমূহ