ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ২ তানোরের আলোচিত প্রধান শিক্ষক আমিরুলের গুরুপাপে লঘুদণ্ড মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে লাইভ শোতে ‘লিপসিঙ্ক’ বিতর্কে গায়িকা জ্যাসমিন সন্ডলাস, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ভিটামিন ডি একটানা কত দিন খাওয়া যায় খুদের জ্বর মাপার সময়ে ৩টি ভুল অনেক মা-বাবাই! ভুল শুধরে না নিলে বাড়বে সমস্যা তমন্না-ফাতিমা অতীত, আলিয়া কুরেশীর সঙ্গে ক্যামেরাবন্দি! ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস, জরিমানা বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ রাণীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় লোকশানে হাঁস খামারীরা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৯:৫৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৯:৫৯:৪৮ অপরাহ্ন
সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় লোকশানে হাঁস খামারীরা চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
রমজান উপলক্ষ্যে হঠাৎ ডিমের দাম কমে যাওয়ায় লোকশানে পড়েছে নাটোরের সিংড়া উপজেলার শতাধিক হাঁস খামারী।  আগে ডিমের দাম পাইকারি  প্রতি পিস ১৫ থেকে ১৭ টাকায় বিক্রি হলেও সেই ডিমের দাম কমে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৯ থেকে ১১ টাকায়। 

উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রামের হাঁস খামারী মোঃ আয়ুব আলী জানান, চলনবিলের সিংড়া বারুহাস রাস্তার ডুবো ব্রীজে আমার খামার আছে।  খামারের ১২শ হাঁসের মধ্যে ৭শ হাঁস ডিম দেয়। মাত্র ৭ দিনের ব্যবধানে ডিমের  দাম অর্ধেকে নেমে এসেছে। দাম কমে যাওয়ায় ৭শ ডিম বিক্রি করে  আমি যে টাকা পাচ্ছি সেই টাকায় খামারের ১২শ হাঁসের খাবার কিনতে পারছি না। 

উপজেলার ডাহিয়া ইউনিয়নের  আয়েশ গ্রামের  খামারী  বাচ্চু মিয়া জানান,  ২৭ বছর ধরে খামার করে এবছরই প্রথম এত লোকশানে পড়েছি। 

ফিট সহ সব খাবারের  দাম বেশি। অথচ ডিমের ন্যায্য দাম পাচ্ছিনা। খামার ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে।

ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের খামারী  আলা উদ্দিন জানান, আমার খামারে ৭শ হাঁস আছে। খাবার জোগান দিতে পারছিনা। দুরের হালতির বিল থেকে ছোট শামুক সংগ্রহ করে  কোন রকম খাবার খাওয়াচ্ছি। ৭শ হাঁসের মধ্যে আগে ডিম দিতো ৪শ হাঁস।  এখন ডিম দিচ্ছে ৩শ হাঁস।  

সরেজমিনে  চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়া  হাটে গিয়ে দেখা যায়, হাঁসের বাচ্চা ফোটানোর  জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে  ১০ থেকে ১১ টাকা পিস আর ছোট ডিম বিক্রি হচ্ছে ৯ থেকে সাড়ে ৯ টাকা পিস। বগুড়া থেকে ডিম কিনতে আসা পাইকারি মনতাজ মন্ডল জানান, পোল্ট্রি ডিমের আমদানি এখন বেশি। দামও কম সে কারণেই হাঁসের  ডিমের চাহিদা কমে গেছে। আমরা আগের মত ডিম কিনে বাজারে বিক্রি করতে পারছিনা। 

চলনবিল ডিম আড়তদার  মোঃ আলহাজ উদ্দিন জানান, রমজান  উপলক্ষে প্রতি বছর পোল্ট্রি মুরগির আমাদানি সাধারণ ভাবেই বেশি হয়। এ কারনে সব  ডিমের বাজার কিছুটা  কমে যায়। 

তবে আমরা আশা করছি অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আগের দামে ফিরে আসবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০