ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৯:৪৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৯:৪৫:৫২ অপরাহ্ন
চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১ চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে আকাশ দাশ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি ওই ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার সময় ফ্যাক্টরির শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে পূর্ব বিরোধের জেরে একদল স্থানীয় সন্ত্রাসী ফ্যাক্টরির প্রধান ফটক থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময় আকাশ দাশ মাইকেলকে উদ্ধার করে ফটকের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে নাজমুল হুদা ও মো. মহসিনসহ ১২ থেকে ১৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আকাশ দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি গুরুত্বসহকারে প্রচারিত হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৯, তারিখ ২৭ ফেব্রুয়ারি; ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০।

ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-৭ নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার এজাহারভুক্ত আসামি মো. মহসিন চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অবস্থান করছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে ৫ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. মহসিন (২০), পিতা-মৃত কবির মিয়া, সাং-বাইন্নাপাড়া, থানা-পাহাড়তলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক