ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর...

কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া!

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:০৪:৪৫ অপরাহ্ন
কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া! ছবি: সংগৃহীত
২০২৫ আইপিএল মৌসুম চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই দুই ক্রিকেটার এমন সময় অবসরের ঘোষণা দিয়েছেন যখন ভারতের কোনো টেস্ট ম্যাচের শিডিউল নেই। তাই এই দুই কিংবদন্তির জন্য কোনো বিদায়ী টেস্টের আয়োজন করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই না করা কাজটা করতে উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা কোহলি-রোহিতের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। যদিও সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।  

চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ওই সফরে অসিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারতীয়রা। এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ও রোহিতের শেষ ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়াতে বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হতে পারে কোহলি-রোহিতের জন্য সাজানো বিদায় অনুষ্ঠান।

গণমাধ্যমকে গ্রিনবার্গ বলেন, ‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’ 

রোহিত-কোহলিদের সংবর্ধনা নিয়ে গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রয়েছেন দুই কিংবদন্তি। ২০২৭ বিশ্বকাপ খেলেই হয়তো ৫০ ওভারের ফরম্যাটকেও বিদায় জানাবেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার