ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরের তালন্দ কলেজের তদন্ত নিয়ে দু'পক্ষের মাঝে টান টান উত্তেজনা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৯:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৯:১৬:১৫ অপরাহ্ন
তানোরের তালন্দ কলেজের তদন্ত নিয়ে দু'পক্ষের মাঝে টান টান উত্তেজনা তানোরের তালন্দ কলেজের তদন্ত নিয়ে দু'পক্ষের মাঝে টান টান উত্তেজনা
রাজশাহীর তানোরের ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে নিয়োগ সংক্রান্ত অনিয়মের তদন্তে বাদী ও তদন্ত কর্মকর্তাকে চাপে ফেলে একতরফা প্রতিবেদন নিতে মরিয়া কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে।এদিন দুপুরে কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে  বাদীর ওপর মারমুখী আচরণ হট্টগোল ও প্রাণনাশের হুমকি দিয়ে মব সৃষ্টি করা হয়। অথচ এমতাবস্থায় কৃষি কর্মকর্তার কক্ষে কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বিবাদীদের বক্তব্য গ্রহণ করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস এবং ইউএনও অফিসের সামনে ঘটে হট্টগোল ও মব সৃষ্টির ঘটনা। এঘটনায় কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সাজ্জাদ হোসেন কলেজ শিক্ষক কবিরকে দেখে নেয়ার হুমকি দেন। এদিকে তদন্তের জন্য বাদী আব্দুস সালাম সরেজমিনে কলেজে গিয়ে তদন্তের দাবীতে উপজেলা নির্বাহীর দপ্তরে লিখিত আবেদন করেছেন। ফলে রোববার ফের তদন্তের দিন ধার্য্য করা হবে মর্মে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি লঙ্ঘন করে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে অধ্যক্ষসহ ৪টি পদে নিয়োগ দেবার আগেই প্রায় কোটি টাকার লেনদেন সামাজিক মাধ্যম ফেসবুকে লেখালেখি ভাইরাল হয়ে পড়ে। এছাড়া জৈষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় কলেজ শিক্ষক নজরুল ইসলামকে বলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক অভিযোগ চলতি বছরের ১২ জানুয়ারি দেন ওই এলাকার শিক্ষানুরাগী আব্দুস সালাম মাস্টার। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকৌশলী ও উপজেলা কৃষি অফিসারকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কৃষি অফিসে তদন্তের জন্য বাদী ও বিবাদীকে উপস্থিত হতে নোটিশ প্রদান করা হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তদন্ত শুরু হওয়ার আগে অফিসের নিচে রাস্তায় নিয়োগের পক্ষের শিক্ষক ও বিপক্ষের শিক্ষকদের মাঝে মারমুখী আচরণ ও মব সৃষ্টি করে সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষকসহ  কয়েকজন। এজন্য সেদিন তদন্ত স্থগিত করা হয়। বর্তমানে বিষয়টি টক অব দ্যা তানোরে পরিণত হয়েছে। আব্দুস সালাম মাস্টার জানান, সরকারি বিধি অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের কর্তৃপক্ষ হচ্ছে এনটিআরসিএ। (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)। কিন্তু এক্ষেত্রে নিয়মের তোয়াক্কা করা হয়নি। কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগ বন্ধে ১২ জানুয়ারি অভিযোগ দেন। বৃহস্পতিবার তার অভিযোগের তদন্ত করা হবে মর্মে তাকে বুধবার উপজেলা কৃষি অফিসার নোটিশ দেন।

নোটিশে যাবতীয় কাগজপত্র নিয়ে উপজেলা কৃষি অফিসে দুপুর দুইটার দিকে উপস্থিত হতে বলা হয়। এমন নোটিশ পেয়ে কৃষি অফিসারকে কলেজে গিয়ে সরেজমিনে তদন্ত করার জন্য অনুরোধ করা হয়। এজন্য লিখিত আবেদন নিয়ে যান। কিন্তু কৃষি অফিসার সাব জানিয়ে দেন তাকে তদন্তের জন্য ইউএনও স্যার নির্দেশ দিয়েছেন মর্মে তিনি আবেদন গ্রহণ করতে পারেন না। বাধ্য হয়ে ইউএনওর দপ্তরে সময়ের আবেদন করেন। তার রিসিভ কপি নিয়েছেন। কিন্তু তদন্তে পেশিশক্তির মহড়া দেখিয়ে বাধা হয়েছে। এজন্য রমজান মাস ও ঈদ পর কলেজ খোলা হলে সরেজমিনে তদন্তের জন্য আবেদন করেছেন। তিনি অসুস্থ বোধ করছেন এজন্য বাড়ি চলে গেছেন। তাকে কৃষি অফিসার ও উপজেলা প্রকৌশলী মোবাইল করেছিলেন। তিনি কারণ জানিয়ে দিয়েছেন। তাকে ছাড়া তারা যদি তদন্ত করে তাহলে করতে পারে। শিক্ষক কবির ও মুখলেস বলেন, এখন কলেজ ছুটি। আর ঘরে বসে এসব তদন্ত হয় না। তবে, নিয়োগের সাথে যারা জড়িত তারা নিয়োগ দিতে মরিয়া হয়ে পড়েছে। কোটি টাকার বিনিময়ে নিয়োগের আগেই যদি প্রার্থী ঠিক করা হয় তাহলে তো নিয়োগ দিতে মরিয়া হয়ে পড়বে এটাই স্বাভাবিক। আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক। কলেজের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক সাজ্জাদ হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, কোন ধরনের টাকা পয়সা লেনদেন করা হয়নি। জৈষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়নি। সালাম না জেনে এসব করেছেন। সময়ে সব কথা হবে বলেও জানান তিনি।

তদন্ত কর্মকর্তা তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ ও উপজেলা প্রকৌশলী নুরনাহান বলেন, তদন্ত কর্মকর্তাকে চাপে ফেলে একতরফা প্রতিবেদন নেওয়ার কোন সুযোগ নেই। বাদীর আবেদনের প্রেক্ষিতে আগামী ১ মার্চ রোববার শুনানির জন্য দিন ধার্য্য করা হবে। ওই দিন অনুপস্থিত থাকলে সেদিন সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেন, তালন্দ কলেজে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়মের ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তাকে চাপে ফেলে একতরফা প্রতিবেদন নেওয়ার সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার