ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে,এমপি রেজাউল

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৯:০৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৯:০৯:৪৩ অপরাহ্ন
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে,এমপি রেজাউল সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে,এমপি রেজাউল
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ লিখনের মাধ্যমে জাতি নানা ধরণের সুবিধা অসুবিধা ধরতে হবে। ভালো সাংবাদিকতা এবং সুস্থ্য ধারার সংবাদ পরিবেশন জাতির কল্যান বয়ে আনে। প্রান্তিক জনপদের মানুষের সুখ-দুখের কথাগুলো জাতির সামনে উঠে আসলে সরকারের পক্ষ থেকে যথাযথ সমাধান করতে সহজ হয়।

রাণীনগর-আত্রাই এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো। সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। এ ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল পেশাজীবি মানুষকে সাথে নিয়ে রাণীনগর আত্রাই উন্নয়নে এক সাথে কাজ করবো। দীর্ঘ ১৭ বছর এই জনপদ ছিলো অবহেলিত।

একটি গণতান্ত্রিক সরকার সবে মাত্র ক্ষমতায় এসেছে। দেশের উন্নয়নে যেখানে যা করার দরকার প্রধান মন্ত্রী তারেক রহমানের নের্তৃত্বে আমরা করে যাবো। তিনি রবিবার সন্ধ্যায় রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবর্ধনা, দোয় ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলঅ নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, প্রমূখ। পরে  ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন