ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৬:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৬:০১:৫৩ অপরাহ্ন
করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন।

রোববার (১ মার্চ) করাচির মাই কোলাচি সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের (সিএইচকে) নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন বলেন, কনস্যুলেটের কাছে বিক্ষোভকে কেন্দ্র করে ৯ জন প্রাণ হারিয়েছেন এবং নিহতরা সবাই পুরুষ। আহত ৩২ জনের প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা ৬ জন বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এদিকে দেশটির তথ্যমন্ত্রীর মুখপাত্র হুসাইন মানসুরের শেয়ার করা এক সরকারি বিবৃতিতে সিন্ধ সরকার সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ঘটনার সব দিক ‘নিরপেক্ষভাবে পর্যালোচনা’ করতে উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে। তদন্ত দল ঘটনার প্রেক্ষাপট, কারণ, সংঘর্ষের পরিস্থিতি এবং দায়ীদের শনাক্ত করবে বলে জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার নাগরিকদের রয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার যৌথ দায়িত্ব। কোনো ধরনের ভাঙচুর, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। নাগরিকদের আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের আবেগ প্রকাশের আহ্বান জানিয়েছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক