ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৬:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৬:০১:৫৩ অপরাহ্ন
করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন।

রোববার (১ মার্চ) করাচির মাই কোলাচি সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের (সিএইচকে) নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন বলেন, কনস্যুলেটের কাছে বিক্ষোভকে কেন্দ্র করে ৯ জন প্রাণ হারিয়েছেন এবং নিহতরা সবাই পুরুষ। আহত ৩২ জনের প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা ৬ জন বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এদিকে দেশটির তথ্যমন্ত্রীর মুখপাত্র হুসাইন মানসুরের শেয়ার করা এক সরকারি বিবৃতিতে সিন্ধ সরকার সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ঘটনার সব দিক ‘নিরপেক্ষভাবে পর্যালোচনা’ করতে উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে। তদন্ত দল ঘটনার প্রেক্ষাপট, কারণ, সংঘর্ষের পরিস্থিতি এবং দায়ীদের শনাক্ত করবে বলে জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার নাগরিকদের রয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার যৌথ দায়িত্ব। কোনো ধরনের ভাঙচুর, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। নাগরিকদের আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের আবেগ প্রকাশের আহ্বান জানিয়েছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২