ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ১৯৭০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীন কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল আনবে সরকার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী ফিক্সিংয়ের অভিযোগে এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত তীয় সন্তান জন্মের পর স্তন্যপানের কোন অভিজ্ঞতার কথা জানালেন ইলিয়ানা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ রেমিট্যান্সে সুবাতাস, ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা ১১৮ জনের স্বাক্ষর নিয়ে আসুন, থালাপতিকে আবারও ফিরিয়ে দিলেন গভর্নর রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদ কারবারী গ্রেপ্তার ৬ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার রাণীনগরে ৪ মাদকসেবী যুবকের কারাদন্ড রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন অন্যের স্ত্রীকে বিয়ে করায় কঠিন শাস্তির মুখে নাসির!

পুঠিয়ায় দুই মাদক সেবীর কারাদণ্ড

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৫:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৫:৪০:৫৪ অপরাহ্ন
পুঠিয়ায় দুই  মাদক সেবীর কারাদণ্ড পুঠিয়ায় দুই মাদক সেবীর কারাদণ্ড
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুঠিয়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪) এবং পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মোঃ মেহেদী হাসানকে (২৮)।

ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আসামিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনা হলে তারা দোষ স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে অর্থদণ্ডের ক্ষেত্রে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়