ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও অর্ধকোটি টাকার হেরোইন জব্দ

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৫:১৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৫:১৫:৪১ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও অর্ধকোটি টাকার হেরোইন জব্দ রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও অর্ধকোটি টাকার হেরোইন জব্দ
রাজশাহীর সিমান্তে পৃথক দুইটি অভিযানে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শুরু করে রাত পৌনে ৩টা পর্যন্ত চলা অভিযানে এসব মাদক জব্দ করা হয়। 

বিজিবি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় সাহেবনগর বিওপি’র একটি দল গোদাগাড়ী উপজেলার চর-হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে পাঁচ প্যাকেটে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

একই রাত পৌনে ৩টায় বিদিরপুর বিওপি’র টহল দল গোদাগাড়ী উপজেলার মাদ্রাসার মোড় এলাকায় বিজির ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে বস্তার ভেতর থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ