ঢাকা , রবিবার, ০১ মার্চ ২০২৬ , ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলা নিয়ে কি বলছেন বিশ্বনেতারা সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় লোকশানে হাঁস খামারীরা ইপিজেড এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১ ইরানে সামরিক হামলার প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার বিক্ষোভে উত্তাল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, ​ঠাকুরগাঁও হাসপাতালে মির্জা ফখরুল একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তানোরের তালন্দ কলেজের তদন্ত নিয়ে দু'পক্ষের মাঝে টান টান উত্তেজনা সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে,এমপি রেজাউল ওমানের উপকূলাঞ্চলে তেল ট্যাংকারে হামলা: ৪ আহত, ক্রু নিরাপদে সরানো হয়েছে করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯, গঠিত জেআইটি আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে পাল্টা জবাব শুরু করেছে ইরান পুঠিয়ায় দুই মাদক সেবীর কারাদণ্ড রাজশাহীতে নবগঙ্গা বারাহী দখল-দূষণমুক্ত ও পুনঃখননের দাবিতে সংবাদ সম্মেলন রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও অর্ধকোটি টাকার হেরোইন জব্দ গোদাগাড়ীতে বিপুল পরিমান ককটেল তৈরির উপকরণ জব্দ রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধ ভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ প্রতারক আরিফের বিরুদ্ধে ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরিস্ট্রোকেট বিউটি পার্লালের পরিচালক হৈমন্তী হিমু তেহরানে মার্কিন-ইজ়রায়েলি হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ

রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধ ভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ প্রতারক আরিফের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৫:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৫:০৪:০৬ অপরাহ্ন
রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধ ভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ প্রতারক আরিফের বিরুদ্ধে রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধ ভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ প্রতারক আরিফের বিরুদ্ধে
রাজশাহী মহানগরীতে মিথ্যা তথ্য দিয়ে জুলাই যোদ্ধা সনদ গ্রহণ এবং সরকারি নিবন্ধন রেজিঃ নং- ব্যবহার করে অনুমতি ছাড়াই দৈনিক পত্রিকা প্রকাশ ও সাংবাদিক কার্ড বাণিজ্যের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসক রাজশাহী ও আরএমপি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে মতিহার থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের কাজলা এলাকার বাসিন্দা মোঃ সবুজ আলী দাবি করেন, রাজশাহীর দূর্গাপুর থেকে আসা বর্তমানে কাজলা এলাকার বাসিন্দা মোঃ সানোয়ার রহমান (৫২), ওরফে সানোয়ার আরিফ, প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা সনদ গ্রহণ করে আর্থিক সুবিধা নিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মতিহার থানার জাহাজঘাট এলাকায় স্থানীয় বিএনপি-জামায়াতের কয়েকজন তরুণ-যুবকের হামলায় আহত হন তিনি। 

এলাকাবাসীর দাবি, ৫ আগষ্ট বিকাল ৫টার মধ্যে ছাত্র/জনতার দখলে পুরো দেশ। সেদিন রাত ১০টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে আঘাত করলো কিভাবে ? মূল ঘটনা হলো বিগত সরকারের সময় তিনি মতিহার থানার এক এসআইয়ের সোর্স হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন সময়ে জামায়াত-বিএনপির লোকজনকে ধরিয়ে দেওয়ার অভিযোগে ওই হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, আহত হওয়ার ঘটনাকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে তিনি সনদের জন্য আবেদন করেন এবং পরবর্তীতে সনদ ও অর্থ গ্রহণ করেন। অভিযোগকারী সনদটি বাতিল করে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একইসঙ্গে তার বিরুদ্ধে রাজশাহীর শীর্ষ সংবাদ নামে একটি দৈনিক পত্রিকা ছাপাখানায় মুদ্রণ করে নিজেকে প্রকাশক ও সম্পাদক পরিচয় দিয়ে সাংবাদিক নিয়োগ ও কার্ড বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট পত্রিকার কোনো অনুমোদন বা সরকারি নিবন্ধন না থাকলেও তিনি সরকারি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করছেন এবং নগরীর কাজলায় অফিসের ঠিকানা পত্রিকায় উল্লেখ থাকলেও পত্রিকার কোনো কার্যালয়ও নেই। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।

অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তি পেশাদার সাংবাদিক নন। তবে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে আরএমপি পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয়ে পৃথক দুটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

কাজলা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নাজির বলেন, আমার বাসা থেকে সানোয়ার আরিফ ওরফে আরিফের বাড়ি অনুমানিক ৭৫গজ দুরে। ৫ আগষ্ট (২০২৪), জুলাই যোদ্ধারা ধরমপুর শহররক্ষা বাঁধ সংলগ্ন মসজিদের সামনে প্রকাশ্যে আরিফকে হামলা করে আহত করে। হামলার কারন আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার অগে সে মতিহার থানার এক চরিত্রহীন এসআইয়ের সোর্স হিসেবে কাজ করতো। বিভিন্ন সময় জামায়াত-বিএনপির লোকজনকে ধরিয়ে দিত। এছাড়াও মাদক কারবারীদের কাছে মাসোহারা, থানার সোর্স পরিচয়ে চাঁদা আদায়ের মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও বলেন, সে একজন পেশাদার প্রতারক। ইতিপূর্বে মাদক সহ তাকে গ্রেফতার করেছিল র‌্যাব সদস্যরা। নগরীর মতিহার থানার বাজে কাজলার বাসিন্দা মৃত জইধুর নামে এক যুবককে চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে একাধীক লোকজনের উপস্থিতিতে নগদ ৭লাখ টাকা নিয়ে প্রতারণা করেছে। পরবর্তীতে জইধুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলা চলাকারীন সময় সে মারা গেলে মামলা থেকে অব্যাহতি পায় প্রতারক আরিফ। যদিও ব্যাংকের চেক, স্ট্যাম্প ও অর্থলেনদেনের ভিভিও তার পরিবারের কাছে সংরক্ষিত আছে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে বেড়ায় সে। এই পেশা ছাড়া তার আয়ের দৃশ্যমান কোন উৎস নাই বলেও জানান স্থানীয় প্রত্যাক্ষদর্শী নাজির।

এতে প্রমানিত হয় তথ্য মন্ত্রানালয়, জেলা প্রশাসক তথা সরকারের সাথে প্রতারণা করেছে এই আরিফ। তাকে দ্রুত তদন্ত পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার একাধীক জুলাইযোদ্ধারা।

তবে জুলাইযোদ্ধা পরিচয় দেয়া ও জুলাই সনদ গ্রহণের মত প্রতারণা সত্যিই প্রতারক হিসেবে তার পুরুস্কার পাওয়া উচিৎ বলেন ব্যঙ্গ করে একাধিক এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সানোয়ার রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে আরএমপি পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
জেলা প্রশাসক অফিয়া আখতার বলেন অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরিস্ট্রোকেট বিউটি পার্লালের পরিচালক হৈমন্তী হিমু

ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরিস্ট্রোকেট বিউটি পার্লালের পরিচালক হৈমন্তী হিমু