ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

লন্ডনে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে আলিয়ার অভিব্যক্তি ঘিরে সমালোচনা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:১৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:১৭:৩১ অপরাহ্ন
লন্ডনে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে আলিয়ার অভিব্যক্তি ঘিরে সমালোচনা লন্ডনে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে আলিয়ার অভিব্যক্তি ঘিরে সমালোচনা
যুক্তরাজ্যের রাজধানী লন্ডন-এ অনুষ্ঠিত ৭৯তম (বাফটা) অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লাল গালিচায় এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তাঁর মুখভঙ্গি ও কথাবলার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। সমালোচকদের একাংশের দাবি, প্রশ্নের উত্তরে তিনি “অতি অভিনয়” করে ফেলেছিলেন। তবে এ বিতর্কে নিজেই ব্যাখ্যা দিয়েছেন আলিয়া।

অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে এমন একটি ছবির নাম বলতে বলা হয়, যার ক্লাইম্যাক্সে চমকপ্রদ ‘প্লট টুইস্ট’ রয়েছে। উত্তরের আগে কয়েক মুহূর্ত ভেবে নেন অভিনেত্রী। ঠিক সেই সময়ের মুখভঙ্গি নিয়েই নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয়। অনেকের মতে, প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁর অভিব্যক্তি অস্বাভাবিকভাবে বদলে যায়।

অবশেষে আলিয়া হলিউড ছবি Gone Girl–এর নাম উল্লেখ করেন। কিন্তু সেই মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনার জবাবে আলিয়া বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, ওই মুহূর্তটা নিয়ে কেন এত কথা হচ্ছে? আমার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা কেন? তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, তাঁর মতে ‘গন গার্ল’-এই সেরা টুইস্ট ছিল, তবে ছবিটি বহুদিন আগে দেখেছেন। কবে মুক্তি পেয়েছিল ছবিটা? প্রায় ১০ বছর আগে? এত দিনে আর দেখিনি, মন্তব্য করেন তিনি।

অভিনেত্রীর দাবি, ছবিটি অনেকদিন না দেখায় পরবর্তী প্রশ্ন এলে তিনি কিছুটা ‘হারিয়ে’ গিয়েছিলেন। সেই ভাবনাচিন্তার ছাপই তাঁর মুখে ফুটে উঠেছিল, যা নিয়ে অযথা বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করেন আলিয়া।

উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি ও বক্তব্যের ধরন নিয়ে তারকাদের প্রায়ই নেটমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়। আলিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক