ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীতে আ.লীগের কার্যালয় উদ্বোধনের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:৪০:৪১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে আ.লীগের কার্যালয় উদ্বোধনের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা রাজশাহী নগরীতে আ.লীগের কার্যালয় উদ্বোধনের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা
রাজশাহী নগরীতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহানগর শাখার কার্যালয় শুভ উদ্বোধন সংবলিত একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে টানানো ওই ব্যানার পরে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন লেখা একটি ব্যানার টানানো হয়। বিষয়টি জানাজানি হলে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সেচ্ছাসেবক দল-এর কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হন। এ সময় তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, রাতের আধারে ব্যানারটি টানিয়ে রেখে যাওয়া হয়। কারা এটি টানিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা