ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

জব উই মেট’ রিমেকে শর্বরী–বেদাং? ইমতিয়াজ আলির মন্তব্যে বলিপাড়ায় জোর জল্পনা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:৩৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:৩৩:৫১ অপরাহ্ন
জব উই মেট’ রিমেকে শর্বরী–বেদাং? ইমতিয়াজ আলির মন্তব্যে বলিপাড়ায় জোর জল্পনা জব উই মেট’ রিমেকে শর্বরী–বেদাং? ইমতিয়াজ আলির মন্তব্যে বলিপাড়ায় জোর জল্পনা
বলিউডের ‘কাল্ট ক্লাসিক’ ছবি জাব উই মেট -এর রিমেক নিয়ে নতুন করে জল্পনা ছড়াল পরিচালক ইমতিয়াজ আলীর মন্তব্যে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান প্রজন্মের অভিনেতাদের নিয়ে যদি ছবিটির আধুনিক সংস্করণ তৈরি করা হয়, তবে তাঁর পছন্দ শর্বরী ওয়াঘ ও বেদাং রায়না। এই মন্তব্য ঘিরেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে আদিত্য ও গীত চরিত্রে অভিনয় করেছিলেন শাহেদ কাপুর ও কারিনা কাপুর খান। তাঁদের অনবদ্য রসায়ন আজও দর্শকের মনে উজ্জ্বল। সমালোচক ও দর্শক-দু’মহলেই ছবিটি রোমান্টিক ঘরানার অন্যতম সেরা হিসেবে স্বীকৃত।

সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি বলেন, শর্বরীর মধ্যে ‘গীত’-এর চঞ্চলতা, প্রাণবন্ততা ও স্বতঃস্ফূর্ত ভাব স্পষ্ট। অন্যদিকে, বেদাং রায়নার ব্যক্তিত্বে তিনি ‘আদিত্য কাশ্যপ’-এর শান্ত অথচ গভীর আবেগের ছাপ খুঁজে পান। পরিচালকের এই মন্তব্য সামনে আসতেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ মনে করছেন, শর্বরী ও বেদাংয়ের জুটি নতুন প্রজন্মের দর্শকদের জন্য ভিন্ন স্বাদ আনতে পারে। বিশেষ করে জিগরা ও আর্চিস -এ বেদাংয়ের উপস্থিতি এবং বিভিন্ন ছবিতে শর্বরীর অভিনয় দক্ষতা ইতিমধ্যেই নজর কেড়েছে।

এদিকে, ইমতিয়াজ আলি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, তাঁর আগামী ছবিতে বেদাং ও শর্বরীকে দেখা যাবে। সেই ছবিতে আরও অভিনয় করবেন দিলজিৎ দোসাঞ্জ ও নাসিরুদ্দিন শাহ । প্রযোজনায় রয়েছে অ্যাপ্লাজ এন্টারটেইনমেন্ট, উইন্ডো সিট ফিল্ম এবং প্রযোজক মোহিত চৌধুরী। ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন, ২০২৬। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

এই ঘোষণার পর থেকেই নেটিজেনদের একাংশ দুইয়ে দুইয়ে চার করছেন। তাঁদের ধারণা, হয়তো ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বা অনুপ্রাণিত সংস্করণ নিয়েই ফিরতে চলেছেন ইমতিয়াজ। যদিও পরিচালক এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেননি।

ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে-নতুন প্রজন্মের শর্বরী-বেদাং কি আদিত্য-গীতের সেই জাদু ফিরিয়ে আনতে পারবেন? উত্তর মিলবে সময়ই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার