ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত শিশুদের নিরাপত্তা নিয়ে কোরিয়ান সিনেমা ‘হোপ’ ডিপফেকের শিকার অভিনেত্রী রুক্মিণী বসন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, হেফাজত নেতা আটক কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান মায়ের থেকে টাকা ধার করে কেনা ক্যামেরা, কলকাতার রাস্তাতেই শুরু শাহরুখের স্বপ্নযাত্রা ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা পরকীয়া আসক্ত স্ত্রীকে শাসন করায় বিপাকে স্বামী গাজা যুদ্ধে ভারতসহ ৫১ দেশ অস্ত্রের যোগান দেয় ইসরায়েলকে দেশে এই প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড গরুর মাংস খেতে কিডনি রোগীর সতর্কতা রাজশাহীসহ রাতের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ উচ্চশিক্ষায় শীর্ষে কানাডা, দ্রুত এগোচ্ছে এশিয়ার দেশগুলো জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

সিংড়ায় কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৯:০৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৯:০৫:২৩ অপরাহ্ন
সিংড়ায়  কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন সিংড়ায় কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ সহ মানববন্ধন করেছে এলাকাবাসী। 

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  সকালে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কৃষকের নাম মতলেব হোসেন । বাড়ি উপজেলার বিলদহর গ্রামে।  ভুক্তভোগী কৃষকের ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা। 

এ ঘটনায় প্রতিপক্ষ দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম সহ  ৮ জনের  নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে ওই  কৃষক। 

 এদিকে এঘটনার প্রতিবাদে  গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায়  ফসলের ক্ষতিপুরণ ও  দোষীদের  ন্যায় বিচারের দাবিতে ক্ষতিগ্রস্থ ওই কৃষকের জমিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।  

 মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন জানান, ২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামে (নজরপুর মৌজা) ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা খারিজ সম্পন্ন করে  ভোগদখল করে আসছি।  প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। কিছুদিন পর মামলা খারিজ হয় এবং মহামান্য আদালত আমার পক্ষে রায় দেন। 

এমতাবস্থায় চলতি মৌসুমে ওই জমিতে  সরিষার আবাদ করি। দুই একদিনের মধ্যে পাকা সরিষা ঘরে তুলবো এমন সময় ঘটনার দিন  সকালে প্রতিপক্ষ রফিকুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল আমার জমির সরিষা জোর করে কেটে নিয়ে বাড়িতে যায়। আমার জমির দলিপত্র সহ মামলার রায়ের কাগজপত্র আছে। আমি ন্যায় বিচার চাই। 

মানববন্ধনে আরো বক্তব্য দেন, বিলদহর গ্রামের আব্দুল মতিন, গুটিয়া মহিষমারী গ্রামের আক্কাস আলী, কামাল পাশা প্রমূখ।

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নূর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯