ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো, এমপি রেজাউল

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৯:০০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৯:০০:২৬ অপরাহ্ন
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো, এমপি রেজাউল উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো, এমপি রেজাউল
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেছেন, রাণীনগর-আত্রাই এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ।আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো।

সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। এর জন্য আমার নেতা কর্মীদের ধর্যশীল হয়ে আমাকে সকল ক্ষেত্রে সহযোগীতা করতে হবে। নের্তৃত্বের অন্তরালে কোন অপকর্ম এবং বেপরোয়া আচরণে এই জনপদের মানুষ কোন ধরণের কষ্ট পাক সেটা বরদাস্ত করা হবে না। বর্তমান সরকারের ৩১ দফাকে সামনে রেখে আমার স্থানীয় নির্বাচনী ইসতেহারে প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়নের কাজ অব্যাহত রাখবো। এই আসনে জনগণ আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক বেপরোয়া আচারণ ও দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো।

তিনি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মহিলা কলেজ মাঠে রাণীনগর সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলার ১নং খট্রেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিএনপির সভাপতি আইন-উল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন , সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, প্রমূখ। পরে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন