ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৭:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৭:৪১:১০ অপরাহ্ন
চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের
রাজশাহী জেলার চারঘাটে বিএনপি নেতা এরশাদ আলীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে তার মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় এমপি আবু সাইদ চাঁদ বলেছেন, নিহতের পাশে থেকে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার বিকালে ময়না তদন্ত শেষে নিহত এরশাদ আলীর লাশ পরিবারের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে এমপি আবু সাইদ চাঁদ ভাষণকালে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, এরশাদ ভাইয়ের কি অপরাধ ছিল? কেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে? তিনি তো একজন দিনমজুর ছিলেন।

তিনি আরও বলেন, আমি জীবনে অন্যায়কে কখনোই সমর্থন করিনি। এরশাদ আলী পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি না থাকলে তার স্ত্রী, সন্তানদের ভবিষ্যৎ কী হবে? মানুষ কী এত নিষ্ঠুর হতে পারে?

এমপি আবু সাইদ চাঁদ পুলিশকে হুঁশিয়ার করে বলেন, নিহতের ছেলের দায়েরকৃত মামলায় কোনো ধাঁচের চালাকি করা হবে না। প্রকৃত অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, চারঘাট-বাঘায় কোন সন্ত্রাসী বা চাঁদাবাজদের ঠাই হবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ যারা দলের মধ্যে আছে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দলের সকল নেতাকর্মীদের এরশাদ আলীর পরিবারে পাশে থাকার আহ্বান জানান এমপি চাঁদ।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড