ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৭:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৭:৪১:১০ অপরাহ্ন
চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের
রাজশাহী জেলার চারঘাটে বিএনপি নেতা এরশাদ আলীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে তার মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় এমপি আবু সাইদ চাঁদ বলেছেন, নিহতের পাশে থেকে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার বিকালে ময়না তদন্ত শেষে নিহত এরশাদ আলীর লাশ পরিবারের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে এমপি আবু সাইদ চাঁদ ভাষণকালে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, এরশাদ ভাইয়ের কি অপরাধ ছিল? কেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে? তিনি তো একজন দিনমজুর ছিলেন।

তিনি আরও বলেন, আমি জীবনে অন্যায়কে কখনোই সমর্থন করিনি। এরশাদ আলী পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি না থাকলে তার স্ত্রী, সন্তানদের ভবিষ্যৎ কী হবে? মানুষ কী এত নিষ্ঠুর হতে পারে?

এমপি আবু সাইদ চাঁদ পুলিশকে হুঁশিয়ার করে বলেন, নিহতের ছেলের দায়েরকৃত মামলায় কোনো ধাঁচের চালাকি করা হবে না। প্রকৃত অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, চারঘাট-বাঘায় কোন সন্ত্রাসী বা চাঁদাবাজদের ঠাই হবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ যারা দলের মধ্যে আছে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দলের সকল নেতাকর্মীদের এরশাদ আলীর পরিবারে পাশে থাকার আহ্বান জানান এমপি চাঁদ।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী