ঢাকা , শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ , ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা: পলাতক আসামি নাজমুল হুদা গাইবান্ধা থেকে গ্রেপ্তার চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দাফন সম্পন্ন, দ্রুত গ্রেফতারের দাবি এমপি চাঁদের পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত গোল্ড বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা পবা-মোহনপুর- ৩ আসনের এমপি শফিকুল হক মিলনকে সংবর্ধনা রাজশাহীর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ দরগাপাড়া রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির তালাইমারীতে নাইসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ, অজ্ঞাত কারনে নিরব পুলিশ ! মতিহারে দিনমজুর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে উকিল গ্রেফতার নগরী বোয়ালিয়া থানায় মাদক কারবারী গ্রেফতার ৩ কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ: একই পরিবারের দুজন গুরুতর আহত, শিশুর অবস্থা আশঙ্কাজনক চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা এরশাদ আলী নিহত রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তানোরে খাল পুনঃখননে পুকুর চুরি চারঘাট বালুর ঘাটে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল জব্দ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কাঁচা মরিচের রসগোল্লা গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার স্ত্রীকে পেটানোর অভিযোগ

দরগাপাড়া রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৬:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৬:৩৯:৪৪ অপরাহ্ন
দরগাপাড়া রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির দরগাপাড়া রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির
রাজশাহী নগরীর (রাসিক ৯ নং ওয়ার্ড) দরগাপাড়া এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ২৭টি সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রয়্যালস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির। 

শনিবার বিকাল ৪টা রয়্যালস্ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেন উপকারভোগীদের হাতে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খন্দকার হাসান কবির বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও রয়্যালস্ ক্লাবের উদ্দ্যোগে দরগাপাড়া আমার নিজ এলাকার মা-বোনদের জন্য ২৭টি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। তিনি জানান, মেশিন বিতরণের আগে একজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ তৈরি করতে পারেন।

তিনি আরও বলেন, আমি চাই দারিদ্র্য দূর হোক। আমাদের মা-বোনেরা যেন নিজেরা উপার্জন করে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

খন্দকার হাসান কবির জানান, গত বছরও একই উদ্যোগের আওতায় ২৫ জন নারী ও যুবতীকে প্রশিক্ষণ শেষে ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, খন্দকার মিজানুর রহমান খোকন (ক্লাবের উপদেষ্টা), ডাঃ মাহফুজুর রহমান রানা (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, এ্যা. এসএম ওজাতিউর রহমান শফি, মাকসুদুর রহমান সৌরভ-সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্য ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা এই সহায়তার জন্য খন্দকার হাসান কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

রাজশাহীর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ