ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

নগরীর রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৬:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৯:২৬:৪৯ অপরাহ্ন
নগরীর রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির নগরীর রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির
রাজশাহী নগরীর (রাসিক ৯ নং ওয়ার্ডে দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ২৭টি সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রয়্যালস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির। 

শনিবার বিকাল ৪টা রয়্যালস্ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেন উপকারভোগীদের হাতে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খন্দকার হাসান কবির বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও রয়্যালস্ ক্লাবের উদ্দ্যোগে রাসিক ৯ নং ওয়ার্ড মা-বোনদের জন্য ২৭টি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। তিনি জানান, মেশিন বিতরণের আগে একজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ তৈরি করতে পারেন।

তিনি আরও বলেন, আমি চাই দারিদ্র্য দূর হোক। আমাদের মা-বোনেরা যেন নিজেরা উপার্জন করে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

খন্দকার হাসান কবির জানান, গত বছরও একই উদ্যোগের আওতায় ২৫ জন নারী ও যুবতীকে প্রশিক্ষণ শেষে ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, খন্দকার মিজানুর রহমান খোকন (ক্লাবের উপদেষ্টা), ডাঃ মাহফুজুর রহমান রানা (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, এ্যা. এসএম ওজাতিউর রহমান শফি, মাকসুদুর রহমান সৌরভ-সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্য ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা এই সহায়তার জন্য খন্দকার হাসান কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক