ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মতিহারে দিনমজুর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে উকিল গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:০০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:০০:০৯ অপরাহ্ন
মতিহারে দিনমজুর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে উকিল গ্রেফতার মতিহারে দিনমজুর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে উকিল গ্রেফতার
রাজশাহী নগরীর মতিহার থানাধীন খোঁজাপুর এলাকায় শ্রমিক গোলাম মোস্তফা হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী উকিলকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দিনহত রাত ১২ টার পরে রাজশাহীর চারঘাট থানাধীন ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

নিহত গোলাম মোস্তফা (৫২), নগরীর মতিহার থানাধীন ডাঁসমারি এলাকার বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর ছিলেন।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খোঁজাপুর শাহী জামে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে খোঁজাপুর মোড়ের পাশে একই গ্রামের হাসিবুল মোল্লা ও তার সহযোগীদের সাথে নিয়ে আসামি উকিলের নেতৃত্বে গোলাম মোস্তফাকে গুলি করে গুরুতর করে আহত করে। 

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজেরা বেগম বাদী হয়ে (১৫ ফেব্রুয়ারি) মতিহার থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি উকিলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার উকিল ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে মতিহার থানার হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় র‌্যাব। 

মতিহার থানার সেকেন্ড অফিসার আব্দুল মতিন জানান, শনিবার সকালে হত্যা মামলার আসামী উকিলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার